সেফ ড্রাইভ সেভ লাইভ " রাজ্য সরকারের এই উদ্যোগ কে সামনে রেখে দুর্ঘটনা প্রতিরোধে ব্রেথ অ্যানালাইজার দিয়ে মদ্যপান করে আছে কিনা তা দেখার পর এবার চালকদের প্রতি মানবিক রূপ ফুটে উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। রাতে গাড়ি চালাতে চালাতে যাতে চালকদের ঘুম না পায় সেজন্য তাদের জল ও গরম চা পান করাচ্ছে পুলিশ। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক ও ১০ নম্বর রাজ্য সড়কের সংযোগস্থল শিলিগুড়ি মোড়ে।
৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে রাতের বেলা চলাচলকারী যানবাহনের দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গত দুবছরে উত্তর দিনাজপুর জেলায় এই দুই সড়কে দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচশো। এর বেশীরভাগই দুর্ঘটনা হয়েছে রাতে। পথদুর্ঘটনা কমাতে জেলা পুলিশ ও প্রশাসন প্রথমে স্পিড রিডার গান, এরপর ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে চালকদের মাদকাসক্ত পরীক্ষা করার ব্যাবস্থা গ্রহন করেছে। এসব করার পর এবার পুলিশের মানবিক রূপ দেখা গেল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ থানার পুলিশ দূরপাল্লার গাড়ির চালকদের শিলিগুড়িমোড়ে দাঁড় করিয়ে জলের পাউচ ও গরম গরম চা পান করাচ্ছে। কিছুক্ষন তাদের সাথে গল্পগুজব করেও সময় কাটাচ্ছেন যাতে চালকদের ঘুমের রেশটা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আবার গন্তব্যস্থলে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন। যাতে পথে কোনও দুর্ঘটনার কবলে তাদের না পরতে হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2fJL7qbODPs